|
২০৪১ সালের উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণে পাশে থাকবে কোইকা: পলক
নতুন সময় প্রতিবেদক
|
|
২০৪১ সালের উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণে পাশে থাকবে কোইকা: পলক ![]() ২০৪১ সালের উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণে পাশে থাকবে কোইকা: পলক কোইকা বাংলাদেশের রজতজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী। কোইকার প্রাযুক্তিক ও আর্থিক সহায়তার কথা তুলে ধরে তিনি বলেছেন, কোইকার সঙ্গে যৌথদারিত্বে আইসিটি বিভাগ কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দেশে ই-সরকার ব্যবস্থা প্রণয়ণ করেছি। মহেশখালীতে বাস্তবায়ন করা হয়েছে ডিজিটাল আইল্যান্ড প্রকল্প। কোরিয়া টেলিকম ও আইওএম কক্সবারের উপজেলাগুলোকে উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত করেছে। পাশাপাশি, শিক্ষা-প্রশিক্ষণ, মোবাইল হেলথ কেয়ার, অ্যাকসেস টু ইনফরমেশন, সোলার ইলেকট্রিসিটি এবংই-কমার্স খাতে অবদান রেখেছে। বাংলা গভ প্রকল্প বাস্তবায়নে দিয়েছে সফট লোন। আইডিয়াথন সফল হয়েছে। কেবল সরকারি পর্যায়ে নয়; দেশের বেসরকারি খাতেও কোইকার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব জোরদার হয়েছে বলেও উল্লেখ করেন আইসিটি প্রতিমন্ত্রী। পলক বলেছেন, আমি মনে করি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘ মেয়াদের যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে তা আগামীতে আরো গভীর হবে। উভয় দেশের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে। বাংলাদেশের ২০৪১ সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কোরিয়ার সর্বাত্মক সহায়তা অব্যহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
