ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বাসচাপায় নিহত ছাত্রের ফেসবুক স্ট্যাটাসে যা ছিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 10:12 PM

বাসচাপায় নিহত ছাত্রের ফেসবুক স্ট্যাটাসে যা ছিল

বাসচাপায় নিহত ছাত্রের ফেসবুক স্ট্যাটাসে যা ছিল

রাজধানীর রামপুরায় সোমবার (২৯ নভেম্বর) রাতে অনাবিল বাসের চাপায় মাইনুদ্দিন ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। মূলত ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তর্ক হলে মাইনুদ্দিনকে বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর চলন্ত বাস তার ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে চলতি বছরের ২৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইনুদ্দিনের দেওয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি লিখেছিলেন- ‘ঠিক ততটা আঁধারে হারিয়ে যাব, যতটা আঁধারে হারালে কেউ সন্ধান পাবে না।’

তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরই অনেকে সেই স্ট্যাটাসে কমেন্টস করা শুরু করেন। মাইনুদ্দিনের বন্ধু তালিকায় থাকা আবদুল আজিজ পাটোয়ারী লিখেন, এই কথাটা আজ সত্যি হলো।

জান্নাতুল মিষ্টি নামে আরেকজন লিখেন, সত্যি হারিয়ে গেল সমাজের কালো অন্ধকারে। মায়ের কোল থেকে চিরকালের দূরত্বে, বাবার সংস্পর্শের বাইরে। ভাই-বোনের থেকে অনেক দূরে বন্ধুদের মাঝে থেকেও হারিয়ে গেলে। এ দায়ভার কার? কবে বুঝব আমরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status