ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ওমিক্রন নেদারল্যান্ডে ছিল দক্ষিণ আফ্রিকার আগেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 9:57 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 30 November, 2021, 11:23 PM

ওমিক্রন নেদারল্যান্ডে ছিল দক্ষিণ আফ্রিকার আগেই

ওমিক্রন নেদারল্যান্ডে ছিল দক্ষিণ আফ্রিকার আগেই

দক্ষিণ আফ্রিকার অ্যালার্ট দেয়ার আগেই নেদারল্যান্ডে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার নেদারল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি ঠিক কতদিন ধরে এই ভ্যারিয়েন্টটি নেদারল্যান্ডে ছড়াচ্ছে কিংবা কোন উৎস থেকে এটি ছড়িয়েছে।

প্রথম থেকেই আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে এই ভ্যারিয়েন্টের উৎস বলে প্রচার চলতে থাকে। দেশগুলোও নিজেদের রক্ষায় দক্ষিণ আফ্রিকাসহ এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করতে শুরু করে।

দক্ষিণ আফ্রিকা বারবার এ ধরণের আচরণের নিন্দা জানিয়েছে। এর আগে নেদারল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে।

এদিকে জার্মানির পূর্বাঞ্চলীয় লিপজিগ শহরে একজনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে কোথাও সফর করেননি এমনকি বিদেশ থেকে এসেছেন এমন কারো সঙ্গে সাক্ষাতও করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status