ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
প্রযোজক আমার জামা টেনে খুলে নেয়, বিছানায় কাঁদছিলাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 1:55 PM

প্রযোজক আমার জামা টেনে খুলে নেয়, বিছানায় কাঁদছিলাম

প্রযোজক আমার জামা টেনে খুলে নেয়, বিছানায় কাঁদছিলাম

২০১৬ সালে শোবিজ দুনিয়ায় পা রাখেন উরফি জাভেদ। তবে পরিচয় পেতে সময় লেগে গিয়েছে প্রায় ৫ বছর, চলতি বছর বিগ বস ওটিটি-র ঘরে দেখা মিলেছিল উরফির। শো-তে খুব অল্প সময়ের জন্য দেখা মিললেও দর্শকদের নজরে চলে আসেন তিনি। তাঁর বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট সর্বদাই রয়েছে সংবাদ শিরোনামে। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন। প্রত্যেকবারই অদ্ভূত পোশাক পরে চমকে দেন উরফি। তবে এই জায়গায় পৌঁছাতে কম স্ট্রাগল করতে হয়নি উরফিকে, পড়তে হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতির মুখেও। এবার সেরকমই একটি ভয়ঙ্কর পরিস্থিতির কথা সামনে আনলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে উরফি জানান, একবার এক প্রযোজক তাঁকে বাধ্য করেছিল একটা সমকামী দৃশ্যে অভিনয় করতে। অভিনেত্রীর কথায়, তিনি রীতিমতো ভিক্ষা করেছিলেন, রেহাই চেয়েছিলেন কিন্তু কে কার কথা শোনে! ইটি টাইমসকে উরফি সেই ঘটনার কথা সবিস্তারে জানিয়েছেন। তিনি বলেন, ‘ওঁরা আমাকে বাধ্য করেছিল একটা লেসবিয়ান দৃশ্যে অভিনয় করতে। আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম, বলছিলাম আমার দ্বারা এটা হবে না। আমাকে ছেড়ে দাও, প্রযোজক আমায় হুমকি দিচ্ছিল তুমি চুক্তিপত্রে সই করেছো, তোমাকে জেলে পাঠাব।’

 উরফি আরও যোগ কলেন, ‘প্রযোজক আমার কাপড় খুলে নিয়েছিল, আর আমি কাঁদতে কাঁদতে বারণ করেছিলাম, এমনটা করো না। সে এসে রীতিমতো আমার জামাকাপড় খুলে দেয়। আমি শুধু অন্তর্বাসে ছিলাম, অন্য মেয়েটিকে তো নিজের অন্তর্বাসও খুলে ফেলতে হয়েছিল।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status