ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের কাছে বাংলাদেশের লজ্জার হার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 12:49 PM

পাকিস্তানের কাছে বাংলাদেশের লজ্জার হার

পাকিস্তানের কাছে বাংলাদেশের লজ্জার হার

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজের পঞ্চম দিনে আজ মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। শেষ দিনে মাঠে নামার সময় জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান, আর বাংলাদেশের ১০ উইকেট।

আগের দিন বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলা পাকিস্তান আজও দুর্দান্ত খেলছিল। তবে শেষ পর্যন্ত সেই জুটি ভাঙতে পারে বাংলাদেশ।
অবশেষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান।

আজ টেস্টের পঞ্চম ও শেষদিনে বাংলাদেশের দেওয়া ২০২ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে ১৩৩ রান করা পাকিস্তানের ওপেনার আবিদ আলী এবার ৯১ রানের ইনিংস খেলেছেন। অপর ওপেনার আবদুল্লাহ শফিকের ব্যাট থেকে এসেছে ৭৩। আজহার আলী ২৪ ও বাবর আজম ১৩ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৩০ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৮৬ রানে। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫৭ রানে। প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের লিড দাঁড়ায় ২০১ রান। তাই এই টেস্টে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছিল ২০২ রান, যা খুব সহজেই তোলে ফেলে বাবর আজমরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা পাঁচ হারের পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এরপরই এলো চট্টগ্রাম টেস্টের হার।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩০
পাকিস্তান প্রথম ইনিংস: ২৮৬
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৭
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫৮.৩ ওভারে ২০৩/২ (আবিদ ৯১, শফিক ৭৩, আজহার ২৪*, বাবর ১৩*;  তাইজুল ২৮-৪-৮৯-১, ইবাদত ৮-২-৩০-০, মিরাজ ১৮.৩-৪-৫৯-১, আবু জায়েদ ৪-০-২৩-০)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status