ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
বর্ষসেরা স্ট্রাইকার লেভান্ডভস্কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 10:18 AM

বর্ষসেরা স্ট্রাইকার লেভান্ডভস্কি

বর্ষসেরা স্ট্রাইকার লেভান্ডভস্কি

এ বছরের ব্যালন ডি অর জয়ে লিওলেন মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বায়ার্ন মিউনিখ এবং জার্মান তারকা রবার্ট লেভান্ডভস্কি। তবে রবার্ট লেভান্ডভস্কি জিতলেন বছরের সেরা স্ট্রাইকার।

ফ্রান্সের প্যারিসে সোমবার রাতে এক বর্ণিল অনুষ্ঠানে লেভান্ডভস্কির হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরা স্ট্রাইকার পুরস্কার। প্রথমবারের মতো এই পুরস্কার চালু করেছে ফ্রান্স ফুটবল।

রবার্ট লেভান্ডভস্কি ২০২০ সালে জিতেছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলার। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে বুন্দেস লিগায় করেছেন ৪১ গোল। এটিই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোল।

লেভান্ডভস্কি গত মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেস লিগার শিরোপা জিতেছিলেন, ভেঙেছেন জার্ড মুলারের ৪৯ বছরের পুরোনো রেকর্ড! জার্মান লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি।  

গত মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন-শু জিতেছেন লেভান্ডোভস্কি। ৩৩ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে গত মৌসুমে ১১ ম্যাচে গোল করেন ৯টি। সবকিছু মিলিয়েই লেভান্ডোভস্কি জিতলেন সেরা স্ট্রাইকারের পুরস্কার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status