|
উল্লাপাড়ার হাটিকুমরুলে নির্বাচনী সহিংসতায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
|
উল্লাপাড়ার হাটিকুমরুলে নির্বাচনী সহিংসতায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (২৮ নভেম্বর) দুপুরের দিকে হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ নং ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী সেলিম হোসেন ও হীরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় স্কুল ছাত্র দেলোয়ার হোসেন সাগরসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দেলোয়ার হোসেন সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে মারা যান দেলোয়ার হোসেন সাগর। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকিরুল ইসলাম জানান, ৩নং ওয়ার্ডে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক স্কুলছাত্র আহত হওয়ার পর বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সেখানে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ সিরাজগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
