ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নাসিক নির্বাচনে মনোনয়ন কিনলেন আওয়ামী লীগের ৪ জন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 November, 2021, 4:13 PM

নাসিক নির্বাচনে মনোনয়ন কিনলেন আওয়ামী লীগের ৪ জন

নাসিক নির্বাচনে মনোনয়ন কিনলেন আওয়ামী লীগের ৪ জন

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন জন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, শহীদ বাদল, বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

জানা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল। এসময় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন সোমবার দুপুরে আইভির পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির।

আইভি গত দুই মেয়াদে সিটি কর্পোরেশন মেয়র ছিলেন। এছাড়া মহানগর আওয়ামী লীগ নেতা চন্দন শীলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ছেলে অরিজিৎ শীল। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার পক্ষে তার রাজনৈতিক সচিব সুজিত সরকার ফরমটি সংগ্রহ করেছেন।

খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ২৬ বছর যাবৎ দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে হতে পারে ভোটের দিন। এ আবস্থায় গত ২৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status