ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাবর আজমসহ পাকিস্তানের ২১ ক্রিকেটারের বিরুদ্ধে মামলার আবেদন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 3:46 PM

বাবর আজমসহ পাকিস্তানের ২১ ক্রিকেটারের বিরুদ্ধে মামলার আবেদন

বাবর আজমসহ পাকিস্তানের ২১ ক্রিকেটারের বিরুদ্ধে মামলার আবেদন

অনুশীলনে অনুমতি না নিয়ে পাকিস্তানের পতাকা ওড়ানোর অভিযোগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আইনজীবী মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানে পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে বিকালে আদেশ দেওয়া হবে।

মামলার আসামিরা হলেন- পাকিস্তান দলের হেড কোচ সাকলাইন মুশতাক, অধিনায়ক বাবর আজম, মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে গত ১৫ নভেম্বর মিরপুরে অনুশীলনের সময় নিজেদের পতাকা টানিয়ে অনুশীলন করে পাকিস্তান দল। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার পর অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চায়।

পতাকা টানানোর ব্যাখ্যাও দেন তারা। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস বলেন, ‘খেলোয়াড়দের মাঝে দেশপ্রেম উজ্জীবিত রাখতে নিউজিল্যান্ড সিরিজ থেকেই এ রীতি চালু করেছেন দলটির কোচ সাইকলাইন মুশতাক। তিনি জাতীয় দলে যোগ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিতে এটি প্রথম চালু করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা তা অনুসরণ করেছি।’

দেশটির যুব দলেও একই নিয়ম কার্যকর রয়েছে বলে জানান তিনি। বলেন, ‘এর আগে সাকলাইন মুশতাক যখন অনূর্ধ্ব-১৬ আর অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিলেন একই কাজ করেছিলেন তিনি। এ ছাড়া ন্যাশনাল হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্পেও এমনটা করতে দেখা গেছে সাকলাইনকে। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়েও তিনি এটি অব্যাহত রেখেছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status