|
মেয়র জাহাঙ্গীর বরখাস্ত হচ্ছেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেয়র জাহাঙ্গীর বরখাস্ত হচ্ছেন এতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে। এর আগে জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে এসে এ তথ্য জানান স্থানীয় তাজুল ইসলাম। একটি ভাইরাল অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে তোলপাড় হয় গাজীপুরে। এ ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে শোকজ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় মেয়র জাহাঙ্গীর প্রসঙ্গ উঠে। সেখানে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওইদিন রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
