ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 November, 2021, 3:39 PM

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন আতাউল্লাহ মণ্ডল।  বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূ্ক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্থলাভিষিক্ত হলেন আতাউল্লাহ মণ্ডল।  তিনি নগর কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।  

দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আতাউল্লাহ মণ্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status