ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অতিরিক্ত অ্যানেসথেসিয়া হামজার মৃত্যু হয়েছে, স্বজনদের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 November, 2021, 9:15 PM

অতিরিক্ত অ্যানেসথেসিয়া হামজার মৃত্যু হয়েছে, স্বজনদের অভিযোগ
হাতের সামান্য ফোড়া অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল এক বছরের শিশুর। অতিরিক্ত অ্যানেসথেসিয়া প্রয়োগে মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে অপারেশন থিয়েটারে শিশুটির মৃত্যু হয়। নিয়ম মেনেই অপারেশন করা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও পলাতক রয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
 
সামান্য হাতের ফোড়া নিয়ে সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে এক বছরের শিশু সন্তান সাফওয়ান হোসেন হামজাকে নিয়ে আসেন মা সনিয়া শওকত। হাসপাতালে আসার পর চিকিৎসকরা কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সাফওয়ানকে অপারেশন করার জন্য অ্যানেসথেসিয়া প্রয়োগ করে। এরপর থেকে সাফওয়ানের আর জ্ঞান ফেরেনি।

কয়েক ঘণ্টা পেরিয়ে গেলে রোগীর অবস্থা জানতে চাইলে গড়িমসি করেন সংশ্লিষ্ট চিকিৎসক। পরে রোগীর স্বজনরা অপারেশন থিয়েটারে গেলে সেখানে সাফওয়ানকে মৃত অবস্থায় পায়। অতিরিক্ত অ্যানেসথেসিয়া প্রয়োগের অভিযোগ করেছে শিশুটির পরিবার।

সাফওয়ানের মা সানিয়া শওকত বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ওটি করেছে। সময় পেরিয়ে গেলে কোনো খবর না দেওয়ায় ভেতরে গিয়ে দেখি আমার সন্তানের চোখমুখ দিয়ে রক্ত পড়ছে।

ঘটনার পর কর্তব্যরত কোনো চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি। তবে হাসপাতালের প্রশাসন বিভাগ জানায়, নিয়ম মেনেই সাফওয়ানের অপারেশন হয়েছে।

এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status