|
ছেলের সামনে মায়ের গোপন জায়াগায় হাত দেয় বিএসএফ: বিস্ফোরক উদয়ন
নতুন সময় ডেস্ক
|
![]() ছেলের সামনে মায়ের গোপন জায়াগায় হাত দেয় বিএসএফ: বিস্ফোরক উদয়ন দিনহাটার তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ড থেকে যারা আসেন তাদের ওপর অত্যাচার চালায় সীমান্তরক্ষী বাহিনী। জওয়ানরা নারীদের শ্লীলতাহানি করেন। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, তল্লাশির নামে ছেলের সামনে যখন বাবাকে কান ধরে ওঠবস করানো হয়। মায়ের গোপন জায়াগায় হাত দেওয়া হয়। তখন ওই ছেলে দেশপ্রেমিক হতে পারে না। ওর কানের কাছে আপনারা যতই ভারত মাতাকি জয় বলুন, সে কিন্তু দেশপ্রেমিক হবে না। উদয়ন গুহর এমন বক্তব্য শুনেই হইচই শুরু করে দেয় বিজেপি। তৃণমূল বিধায়কের মন্তব্য দেশদ্রোহিতার সামিল বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি যে দলের সদস্য সেই দলের নেত্রী সেনাকে তোলাবাজ বলেন। উনি আরও কয়েক ধাপ এগিয়ে এই অভিযোগ করছেন। এটা দেশদ্রোহিতার সমান। যদিও নিজের মন্তব্য বদলাতে চাননি উদয়ন গুহ। সম্প্রতি সীমান্তে বিএসএফ এর এখতিয়ার বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে বিএসএফ এর এখতিয়া। এর বিরোধিতা করে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার। বেশ কিছুক্ষণ আলোচনা হয়। শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। শেষে ভোটাভুটিতে প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের ১১২ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছেন বিজেপির ৬৩ জন বিধায়ক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
