|
হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ
নতুন সময় ডেস্ক
|
![]() হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। ইব্রাহিম আজিজি জানান, ইরানের তৈরি এই নতুন ব্যবস্থার সুফল কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। একই সঙ্গে এই পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবা প্রদানের বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর তেহরানের কর আরোপের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানকে যেকোনও ধরনের অর্থ প্রদান বা ফি দেওয়ার বিষয়ে শিপিং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন ট্রাম্প। মূলত আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমাবর্ষণ শুরু করার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য সব ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ সাময়িক স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
