|
খুলনায় সরকারি ওষুধসহ স্বাস্থ্যকর্মী আটক
নতুন সময় প্রতিবেদক
|
![]() খুলনায় সরকারি ওষুধসহ স্বাস্থ্যকর্মী আটক মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ডিউটি শেষে ওই নারী কর্মী একটি ব্যাগে কিছু ওষুধসহ হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য তার ব্যাগ তল্লাশি করেন। এ সময় তার ব্যাগ থেকে হাসপাতালে রোগীদের বেঁচে যাওয়া কিছু ওষুধ পাওয়া যায়। পরে তাকে আটক করে হাসপাতাল পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বিভিন্ন সময় রোগীদের অপরাশেনর সময় বেঁচে যাওয়া ওষুধ, স্যালাইন, ইন্জেকশনসহ বিভিন্ন মালামাল ফেরত না দিয়ে সেগুলো জমা করে পরে বাইরে নিয়ে বিক্রি করত সে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার থেকে আরও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য জাকির বলেছেন, ওই নারী সদস্যকে কিছু ওষুধসহ আমরা হাতেনাতে আটক করে হাসপাতাল কতৃপক্ষের হাতে তুলে দেই। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ইমার্জেন্সি ওটিতে আরও ওষুধ রাখার কথা স্বীকার করেছে। সেখান থেকে আমরা বাকি ওষুধ উদ্ধার করেছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
