ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দামুড়হুদায় পরীক্ষার হলে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 May, 2026, 9:41 PM

দামুড়হুদায় পরীক্ষার হলে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ

দামুড়হুদায় পরীক্ষার হলে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ

দামুড়হুদা উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকালে পরীক্ষায় অনিয়ম ও বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ তুলে কেন্দ্র সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষক। 

গতকাল রবিবার তিনি এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মোক্তারপুর মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি)  ইয়াসির আরাফাত গত ১৭ মে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩০১নং  কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, পরীক্ষা চলাকালে বিশেষ সুবিধাপ্রাপ্ত এক শিক্ষার্থীর কারণে তার দায়িত্বের সময় অতিরিক্ত ৪৫ মিনিট বৃদ্ধি করা হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে বাহিরাগত এক ব্যক্তি ওই বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীকে সহায়তা করার চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই ব্যক্তি ক্ষুব্ধ আচরণ করেন। পরে নিজেকে ADPEO পরিচয়দানকারী এক নারী এসে ওই শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। শিক্ষক ইয়াসির আরাফাত অভিযোগ করেন, তিনি এতে সম্মতি না দিলে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এবং অপমানজনক কথাবার্তাও বলা হয়। শুধু তাই না, কেন্দ্র সচিবকে নিয়ে এসেও অনুরোধ ও যুক্তি তর্ক প্রদর্শন করে বল প্রয়োগ করা হয়।  

অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষা চলাকালে যেখানে বাহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, সেখানে দুইজন বাহিরাগত ব্যক্তি প্রবেশ করেন, যা পরীক্ষা পরিচালনার নীতিমালার পরিপন্থী বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ওই শিক্ষক।এবিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল বলেন, “এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status