ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, লাশ ফেলা হলো গার্মেন্টসের মাঠে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 October, 2026, 8:18 PM

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, লাশ ফেলা হলো গার্মেন্টসের মাঠে

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, লাশ ফেলা হলো গার্মেন্টসের মাঠে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি আড়াল করতে তার লাশ পাশের একটি গার্মেন্টসের সামনের মাঠে ফেলে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লকের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত শেষে ভোররাত আনুমানিক ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফ মিয়ার বাড়িতে প্রবেশ করেন রানা। এ সময় তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে বাড়িটির ম্যানেজার ও ৪-৫ জন ভাড়াটিয়া তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, মৃত্যুর পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে রানার লাশ পাশের মেধা বিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status