ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
নরসিংদী ঘোড়াশাল-পলাশ সার কারখানার ভিতর থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
প্রকাশ: Sunday, 4 October, 2026, 8:12 PM

নরসিংদী ঘোড়াশাল-পলাশ সার কারখানার ভিতর থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদী ঘোড়াশাল-পলাশ সার কারখানার ভিতর থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভিতরে সীমানা প্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এ কারখানার অবসরপ্রাপ্ত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাজাহান তালুকদারের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন যাবত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন। তিনি চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার ঘোড়াশালের খানেপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সাথে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন।
তারা আরও জানান, মরদেহটিতে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া নিহতের হাত ও পায়ের সব আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এব্যাপারে পলাশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status