ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
স্কুলছাত্রকে যৌন হয়রানি, নারীর ২০ বছরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 September, 2021, 4:28 PM

স্কুলছাত্রকে যৌন হয়রানি, নারীর ২০ বছরের কারাদণ্ড

স্কুলছাত্রকে যৌন হয়রানি, নারীর ২০ বছরের কারাদণ্ড

স্কুলের ছাত্রদের দেখেশুনে রাখার দায়িত্বে থাকা এক নারীর হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছিল এক শিক্ষার্থী। ২০১৭ সালের ওই ঘটনায় সেই নারীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের হায়দ্রাবাদ আদালত।

গত ১৬ সেপ্টেম্বর একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই নারীকে দোষী সাব্যস্ত করে। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানাও করা হয় তাকে। এ ঘটনায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছিল।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অভিযুক্ত ওই নারী ছেলেদের প্রাইমারি স্কুলে কেয়ারটেকারের চাকরি করতেন। স্থানীয় ভাষায় এই পদকে বলা হয় ‘আয়াম্মা’। অর্থাৎ আয়া-মা।

২০১৭ সালের ১ ডিসেম্বরে ওই স্কুলের এক ছাত্রের বাবা সেই আয়াম্মার বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ আনেন। অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার ছেলেকে নিয়মিত যৌন হেনস্থার শিকার হতে হয়েছে স্কুলে।

অভিযোগে বলা হয়, স্কুলের আয়াম্মা ওই ছাত্রকে গোপনে ডেকে আদর করতেন। এমনকি ছাত্রটির যৌনাঙ্গ স্পর্শও করতেন। ব্যথা পেয়ে ছাত্রটি প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই নারী। অভিযোগে নারীকে বিকৃত মানসিকতার বলে উল্লেখ করেছিলেন ছাত্রের বাবা।

ওই ছাত্রের বাবা আরও জানিয়েছেন, ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করতেই ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় সে। ছাত্রটিকে ওই নারী সিগারেটের ছ্যাঁকাও দিতেন বলে অভিযোগ করেছিলেন তিনি। চার বছর পর অবশেষে সেই মামলার নিষ্পত্তি হয় গত ১৬ সেপ্টেম্বর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status