ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
ঢাকার সিনেমায় কলকাতার কৌশানী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 September, 2021, 4:26 PM

ঢাকার সিনেমায় কলকাতার কৌশানী

ঢাকার সিনেমায় কলকাতার কৌশানী

বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। নাম ‘পিয়া রে’। এর শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই ঢাকায় আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসার পর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন কৌশানী। এতে শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন কৌশানী।

তিনি আরও জানান, কলকাতার এ নায়িকার শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়েছেন তারা। পুজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করবেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরও অনেকে।

এর আগে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় টালিগঞ্জের সিনেমা ‘লাভ ভেলকী লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status