ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
টাঙ্গাইলে চোলাই মদসহ ২ মাদক কারবারি আটক
এম কবির, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 September, 2021, 4:24 PM

টাঙ্গাইলে চোলাই মদসহ ২ মাদক কারবারি আটক

টাঙ্গাইলে চোলাই মদসহ ২ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের পৌর শহরে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পৌর শহরের কলেজ পাড়া (মুচিপট্টি) এলাকার মৃত শিবু রবি দাসের ছেলে লিটন রবি দাস (৩০), একই এলাকার মৃত দুলাল রবি দাসের স্ত্রী বীনা রবি দাস (৪২)। এসময় ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করে। 


র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status