ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
পাঁচ মরদেহের সঙ্গে ৭২ ঘণ্টা কাটালো শিশু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 September, 2021, 3:47 PM

পাঁচ মরদেহের সঙ্গে ৭২ ঘণ্টা কাটালো শিশু

পাঁচ মরদেহের সঙ্গে ৭২ ঘণ্টা কাটালো শিশু

পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন একই পরিবারের চার সদস্য। এছাড়া অনাহারে মৃত্যু হয়েছে নয় মাসের এক শিশুরও। পরিবারের আরও এক শিশুকে উদ্ধার করে পুলিশ। তিন দিন (প্রায় ৭২ ঘণ্টা) ধরে মরদেহের সঙ্গে ঘরের মধ্যেই ছিল দুই বছরের ওই শিশু।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, পাঁচ দিন আগে গৃহকর্তা এইচ শঙ্করের সঙ্গে তার মেয়ের ঝগড়া হয়। তার পরেই রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যান তিনি। রাগ কমলে বাড়িতে ফোন করেন শঙ্কর। বেশ কয়েকবার ফোন করলেও কেউ ফোন ধরেননি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তিনি বাড়ি ফিরে আসেন। ঘরে ঢুকে স্ত্রী (৫০), ছেলে (২৭) ও দুই মেয়ের (৩৫ ও ৩৩) ঝুলন্ত মরদেহ দেখতে পান শঙ্কর। ঘরের মেঝেতে নয় মাস বয়সী নাতনির মরদেহ পড়েছিল। আর এক নাতনি অবশ্য বেঁচে ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা সঞ্জীব এম পাতিল আরও বলেন, বাড়ির মধ্য থেকে আমরা পাঁচটি মরদেহ উদ্ধার করেছি। এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে দেখে মনে হচ্ছে চারজন আত্মহত্যা করেছেন। না খেতে পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলোতে পচন ধরেছে। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status