|
তাড়াশে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্য
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() তাড়াশে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্য পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শিশু সাদিকুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির উত্তর পাশে একটি ঝোঁপের পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ঝোঁপের ভেতরে থাকা একঝাঁক ভীমরুল দল বেধেঁ তাকে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে বাড়িতে আনার পরে সন্ধায় সাদিকুলের মৃত্যু হয়। এবিষয়ে তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, ভিমরুলে কামড়ানো শিশুটির অবস্থা গুরত্বর ছিল। তাই তাকে ভর্তি করা হয়েছিল। কিন্ত পরিবারের লোকজন উন্নত চিকিৎসার কথা বলে এখান থেকে নিয়ে যান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
