|
টাঙ্গাইলে কলসেন্টার ‘৩৩৩’ এর প্রচারণা সংক্রান্ত প্রেসব্রিফিং
এম কবির, টাঙ্গাইল
|
![]() টাঙ্গাইলে কলসেন্টার ‘৩৩৩’ এর প্রচারণা সংক্রান্ত প্রেসব্রিফিং জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই কর্তৃক নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য কলসেন্টার ‘৩৩৩’ চালু করা হয়েছে। প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩-তে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগ, পর্যটন স্থান সমূহ, বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিকার বিষয়ে তথ্য, আয়কর সংক্রান্ত তথ্য, ইসলামী মাসলা-মাসায়েল ও বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এছাড়া ‘৩৩৩” এ এসএমএস, পুস-পুল এসএমএস ও ইউএসএসডি প্লার্টফর্মের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান ও যাচাইকরণ সেবা চালু রয়েছে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/অধিদফতরের নাগরিক সেবার তথ্য প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কার্যক্রম ‘৩৩৩’ এর মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। আর এ উন্নয়নমুলক উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে এটুআই নানাবিধ প্রচার-প্রচারণামুলক কার্যক্রম গ্রহণ করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
