ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
‘কিছু না বলা হয়ে থাকুক মনে’নিয়ে আসছেন সিমরান-প্রিন্স
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 5:12 PM

‘কিছু না বলা হয়ে থাকুক মনে’নিয়ে আসছেন সিমরান-প্রিন্স

‘কিছু না বলা হয়ে থাকুক মনে’নিয়ে আসছেন সিমরান-প্রিন্স

স্কুল, কলেজের গণ্ডি পেরিয়েই র‍্যাম্প মডেলিং শুরু করেন টাংগাইলের ছেলে প্রিন্স রনি। কাজ করেছেন ফ্যাশন হাউজের বিলবোর্ডেও। কয়েক বছর মডেলিংয়ের পর পড়াশোনা ও পারিবারিক কারণে নিজেকে গুটিয়ে নেন। বিরতির পর সম্প্রতি আবারও ফিরেছেন কাজে।

কাজ করলেন নতুন মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘কিছু না বলা হয়ে থাকুক মনে’।

প্রিন্স রনি জানান, গানের কথা লেখার পাশাপাশি টিউন ও সুর করেছেন ইভান ভূইয়া। মিউজিক ভিডিওতে প্রিন্স রনির বিপরীতে দেখা যাবে সিমরান জান্নাতকে। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। এটি শিগগিরই প্রকাশ হবে।

এরইমধ্যে প্রিন্স রনির কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছে সাউন্ডটেকের ব্যানারে ‘খুঁজে দেখ অনুভবে’, সিডি চয়েজের ‘খোদা জানে’। এছাড়া ‘আয় ফিরে আয়’ নামের আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

এছাড়া সদ্য প্রচারিত হয়েছে প্রিন্স রনি অভিনীত-প্রযোজিত টেলিফিল্ম ‘সুবোধ’। মামুন খান পরিচালিত টেলিফিল্মটির অনান্য চরিত্রে অভিনয় করছেন- এফএস নাঈম, এ্যানি খান, কল্যাণ কোরাইয়াসহ অনেকে। এটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয়।

প্রিন্স রনি বলেন, ‘জি-ফাইভসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে, শিগগিরই ভালো কিছু কাজের খবর জানাতে পারবো। তবে সব ধরনের কাজ নয়, মানসম্মত কাজে নিজেকে জড়াতে চাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status