|
মানিকগঞ্জে ‘স্মার্ট অ্যাকটিভ’মেহেদী ব্যবহারে হাতে ফোসকা
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() মানিকগঞ্জে ‘স্মার্ট অ্যাকটিভ’মেহেদী ব্যবহারে হাতে ফোসকা এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। অভিযোগের ভিত্তিতে মেহেদি প্রস্তুতকারক তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারী নারী আরোপিত জরিমানার ২৫ শতাংশ অর্থ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের মাধ্যমে গ্রহণ করেন। ভুক্তভোগী নারী ৩১ আগস্ট ভোক্তা অধিকারে অভিযোগ দায়ের করেন । ১ সেপ্টেম্বর স্মার্ট অ্যাকটিভ মেহেদির উৎপাদনকারী ও পরিবেশক তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড প্রতিনিধি এবং অভিযোগকারীর উপস্থিতিতে প্রথম দফা শুনানি করেন ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মেহেদির মোড়কে পণ্যের উপাদান এবং ব্যবহারবিধি উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারী অনন্যা আলম জরিমানার ২৫ হাজার টাকা পান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, "পন্য ও সেবা কিনতে সতর্ক ও ব্যবহারবিধি মেনে চলতে হবে। প্রতারিত হলে প্রমাণসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করা যাবে। বিস্তারিত জানতে হটলাইন ১৬১২১ নম্বরে যোগাযোগের পরামর্শও দেন তিনি।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
