ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গত ২৪ ঘান্টায় যমুনার পানি আরিচা পয়েন্টে ১৩ সেমি হ্রাস
মোহাকম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 5:02 PM

গত ২৪ ঘান্টায় যমুনার পানি আরিচা পয়েন্টে ১৩ সেমি হ্রাস

গত ২৪ ঘান্টায় যমুনার পানি আরিচা পয়েন্টে ১৩ সেমি হ্রাস

যমুনার পানি আরিচা পয়েন্টে হ্রাস পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি কমার সাথে সাথে অভ্যন্তরিন নদীতেও পানি কমতে শুরু করছে। যমুনায় পানি কমলেও ভাঙ্গন অব্যাহত রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।   


মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে পানি উন্নয়ন বোর্ড আরিচা পয়েন্টের গেজ রিডার মো. ফারুক হোসেন বলেন, “গতকাল ৩টা থেকে আজ মঙ্গেলবার ৩টা পর্যন্ত  যমুনায় পানি ১৩ সেন্টিমিটার কমেছে।” তিনি আরও বলেন,  “যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির স্বাভাবিক স্তর হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৩ সেন্টিমিটার কমে ৯ দশমিক ৫৩ সেন্টিমিটার স্তরে প্রবাহিত হচ্ছিল।”  


যমুনার পানি কমার সাথে সাথে অভ্যন্তরিন নদী কালিগঙ্গা, ধলেশ্বরি, ইছামতি, কান্তাবতি নদীতেও পানি কমতে শুরু করেছে। পানি কমলেও ঘিওর, দৌলতপুর, শিবালয়, ও হারিরাপমপুর উপজেলার নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার রাস্তা-ঘাট। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এ এলাকার জনসাধারণকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status