ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রামের ভ্রমণ পিপাসু ৪শিশু ঢাকা থেকে উদ্ধার
আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া)
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 3:11 PM

নন্দীগ্রামের ভ্রমণ পিপাসু ৪শিশু ঢাকা থেকে উদ্ধার

নন্দীগ্রামের ভ্রমণ পিপাসু ৪শিশু ঢাকা থেকে উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামের ভ্রমণ পিপাসু ৪জন শিশুকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমানের নেতৃত্বে ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ৬ই সেপ্টেম্বর রাত ১০ টায় কাহালু থানায় ডায়েরী মর্মে ভ্রমণ পিপাসু ৪জন শিশুকে ঢাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়।


ওই ৪ শিশুর বাড়ি কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীরকেদার গ্রামে। শিশুরা নিজেদের উদ্দ্যোগে জমানো টাকা নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়।


নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান ও কাহালু থানা পুলিশ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় বগুড়া হতে কক্সবাজারগামী এস আই পরিবহনের সুপার ভাইজারের মোবাইল নম্বর সংগ্রহ করে তার দেয়া তথ্য মতে ঢাকা মোহাম্মাদপুর থানা পুলিশের সহায়তায় শিশুদের উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য আলেফ উদ্দিন পুটুর উপস্থিতিতে নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status