ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কাটার মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 September, 2021, 8:06 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 September, 2021, 8:07 PM

কাটার মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান

কাটার মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান

বাংলাদেশের বিস্ময়কর ক্রিকেটারদের তালিকা করলে সেখানে অবধারিতভাবে হয়তো ঢুকে যাবে মুস্তাফিজুর রহমানের নাম। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে আগুন ঝরে তার কাটার থেকে। অভিষেকেই নেন ৫ উইকেট, ভারত হারে ৭৯ রানে। তিন ম্যাচের ওই সিরিজে শক্তিশালী ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। সোমবার (৬ সেপ্টেম্বর) এই ক্রিকেটারের জন্মদিন। বয়স ২৫ পূর্ণ হয়েছে তার। ১৯৯৫ সালের এই দিনে সাতক্ষীরার জন্মগ্রহণ করেছিলেন তিনি। ফিজের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার ফ্রাঞ্জাইসি রাজস্থান রয়্যালস।

রাজস্থান রয়্যালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কাটার মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

মুস্তাফিজ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৪টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। টেস্টে ৩০ উইকেট শিকারের পাশাপাশি ওয়ানডেতে তিনি নিয়েছেন ১২৭ উইকেট। সংক্ষিপ্ত ফরম্যাটে কাটার মাস্টারের শিকার ৭২ উইকেট।

৪ মে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় আইপিএল। মুস্তাফিজ ৭ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। বাকি অংশে খেলার সম্ভাবনা আছে মুস্তাফিজের। আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলে অংশ নিতে বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন সাকিব-মুস্তাফিজ। তাদেরকে অনুমতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানেই আছে বোর্ড। বোর্ড মনে করছে, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দিলে দুবাইয়ের আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন। যা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

প্রসঙ্গত, আইপিএল স্থগিত হওয়ার সময় বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজের বাকি অংশে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কেননা জুন থেকে টানা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সূচি ছিল টাইগারদের।
এর মধ্যে প্রথম তিনটি সিরিজের কোনো নড়চড় না হলেও বাংলাদেশ সফরটি পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড। এতেই সাকিব ও মুস্তাফিজের আইপিএল খেলার পথ খুলে যায়।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এর দুদিন পরই আমিরাতে শুরু হবে বিশ্বকাপ। মেগা ইভেন্টের আগে উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার এই তো বড় সুযোগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status