ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পরীমনির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 8:06 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 September, 2021, 8:12 PM

পরীমনির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

পরীমনির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকার সাভারে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলায় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

সোমবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ চার্জশিট দাখিল করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন রাতে সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এর ৫দিন পর ১৪ জুন নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ ২ মাস ২৩ দিন পর সোমবার বিকালে এই মামলার চার্জশিট দাখিল করেন সাভার মডেল থানা পুলিশ।

চার্জশিটে বলা হয়েছে, মামলায় এজাহারনামীয় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ (৬০) ও মামলায় তদন্তে আসা ৩ নম্বর আসামী শাহ শহিদুল আলম (৫০) অভিযোগকারী পরীমনিকে অশ্লীল ভাষায় গালাগালি করে অশ্লীল আচরণ করে। এর পর তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে শ্লীলতাহানি করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩২৩/৫০৬ ধারায় পরিষ্কার অপরাধ।

এছাড়া মামলার দ্বিতীয় আসামি তুহিন সিদ্দিকী অমি (৩৩) পরীমনিকে কৌশলে বোট ক্লাবে নিয়ে যায় নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম। এর পর তাকে অশ্লীল কথা বলে শরীরে স্পর্শ করে। এতে মামলার বাদী পরীমনি ক্ষিপ্ত হলে তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দেয়ার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৩০ ধারায় অপরাধ প্রতীয়মান হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণের চেষ্টা মামলায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status