ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাগমারায় খামারীদের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 September, 2021, 3:42 PM

বাগমারায় খামারীদের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় খামারীদের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২  প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় রাজশাহীর বাগমারায় খামারী এবং কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯টায় প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উপজেলার ৩টি সিআইজি ভুক্ত সমিতির ৯০ জন নারী-পুরুষ সদস্যদের নিয়ে প্রাণিসম্পদের উন্নয়নে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এসটিপি) কুতুবে রাব্বানী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ মহরম হোসেন।

অন্যান্যের মধ্যে ছিলেন, ভিএফএ শাহিনুর ইসলাম, এলএফএ শহিদ মোস্তফা প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status