ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বেড়াতে যাওয়া নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ মিলল নিজ বাড়িতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 September, 2021, 9:31 AM

বেড়াতে যাওয়া নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ মিলল নিজ বাড়িতে

বেড়াতে যাওয়া নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ মিলল নিজ বাড়িতে

মাগুরায় মামারবাড়ি থেকে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ মারজিয়া খাতুন (১৯) নামে দ্বাদশ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর লাশ অবশেষে পাওয়া গেল নিজ বাড়ির বন্ধ ঘরে।

মাগুরা সদর থানা পুলিশ রোববার বিকালে ঘরের আড়ার সঙ্গে ওড়নাতে বাঁধা ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে।

মারজিয়া সদর উপজেলার বেড় আকছি গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

মারজিয়ার মামা মেহেদি হাসান জানান, মারজিয়ার বাবা-মা তার বড়ভাই মেহেদির সঙ্গে ঢাকায় বসবাস করেন। কিন্তু সে মামার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কলমধরি গ্রামে থেকে লেখাপড়া করত। মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে কিংবা লেখাপড়া সংক্রান্ত কাজে বেড় আকছি গ্রামের এই বাড়িতে আসে।

শনিবার মারজিয়া বান্ধবীর বাড়িতে বেড়ানোর কথা বলে কলমধরি গ্রাম থেকে বের হয়। কিন্তু দুপুরের পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রোববার মারজিয়ার মা ঢাকা থেকে যোগাযোগ করে বিভিন্ন লোকজনের মাধ্যমে খোঁজ চালান।

সোমবার দুপুর ১টার দিকে গ্রামের বাড়িতে খবর নিলে তাদের বসত ঘরটি ভেতর থেকে বন্ধ দেখা যায়। এ সময় ভেতরে কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হলে বিকাল ৫টার দিকে পুলিশ দরজা ভেঙে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

মাগুরা সদর থানার এসআই নিলুফা ইয়াসমিন জানান, সুরতহাল রিপোর্টের পর লাশটি মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়ায় যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status