ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 8:58 AM

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

জাপানের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে পার্লামেন্ট সদস্যদের পর্যাপ্ত সমর্থন পেয়েছেন মন্ত্রিসভার সাবেক সদস্য সানাই তাকাইচি। তিনি দেশটির প্রধানমন্ত্রী ইশিহিদি সুগার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি। খবর জাপান টাইমস'র।

এর আগে ক্ষমতাসীন দল এলডিপির প্রেসিডেন্ট পদের দৌঁড়ে আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন তিনি। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির নেতাই হবেন প্রধানমন্ত্রী। তিনি জাপানেরর সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেরও সমর্থন পেয়েছেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠ বলে পরিচিত। জাপানের জাতীয় প্রতিরোধ বাহিনী প্রতিষ্ঠার পক্ষে তিনি সাংবিধানিক সংশোধনের দাবি জানিয়েছিলেন দীর্ধদিন ধরে।

১৯৯৩ সালে সানাই তাকাইচি প্রথম পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে বর্তমানে-বিলুপ্ত হওয়া নিউ ফ্রন্টিয়ার পার্টিতে যোগ দেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status