ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তালেবানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 8:56 AM

তালেবানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ

তালেবানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ

আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ শহরে তালেবান সদস্যদের বিরুদ্ধে এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, বানু নেগার নামের ওই পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা ছিলেন। তবে হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করে তালেবান ওই ঘটনা নিয়ে তদন্ত চলার কথা জানিয়েছে।

তিনটি সূত্র বিবিসিকে বলেছে, বানু নেগারকে শনিবার তাঁর স্বামী ও সন্তানদের সামনেই পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। পরিবার বলেছে, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বিবিসি জানায়, আফগানিস্তানে নারী নির্যাতনের খবর আসতে থাকার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। আমি নিশ্চিত করছি, তালেবান সদস্যরা তাঁকে হত্যা করেনি। আমাদের তদন্ত চলছে।’

জাবিউল্লাহ আরও বলেন, তালেবান ইতিমধ্যেই আগের প্রশাসনে কাজ করা লোকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। নেগার হত্যাকাণ্ডকে ‘ব্যক্তিগত শত্রুতা বা অন্য কিছু’ রয়েছে বলে মনে করেন তিনি।

ওই পরিবারের স্বজনদের দাবি, তিনজন বন্দুকধারী গত শনিবার নেগারদের বাড়িতে আসে এবং পরিবারের সদস্যদের বেঁধে তল্লাশি চালায়। তারা আরবিতে কথা বলছিল।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান সদস্যরা নিজেদের বৈশ্বিক পরিচিতির তুলনায় সহনশীল হিসেবে তুলে ধরতে চাইছে। তবে দেশটির বিভিন্ন প্রান্তে এখনো বর্বরতা ও দমন-পীড়নের খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি আরও জানায়, আফগানিস্তানের বিভিন্ন সড়ক থেকে ম্যুরাল অপসারণ শুরু করেছে তালেবান। পাশাপাশি সড়ক থেকে নারীদের ছবিসংবলিত পোস্টারও সরিয়ে ফেলা হচ্ছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status