ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রাজিলিয়ান ভক্তের স্বপ্ন পূরণ করলেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 11:44 PM

ব্রাজিলিয়ান ভক্তের স্বপ্ন পূরণ করলেন মেসি

ব্রাজিলিয়ান ভক্তের স্বপ্ন পূরণ করলেন মেসি

কোপা আমেরিকার প্রায় দুই মাস পর আজ রবিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপ বাছাইপর্বে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় করিন্থিয়াস এরেনায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। এ রাগে, শনিবার অনুশীলন শেষ করে হোটেলে ফেরার সময় এক ব্রাজিলিয়ান ভক্তের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছেন মেসি।

জানা গেছে, গতকাল আর্জেন্টিনা দল যখন মাঠ থেকে হোটেলে ফিরছিল, তখন নিরাপত্তাকর্মীদের কড়া প্রহরা ভেদ করে মেসির কাছে যাওয়ার চেষ্টা করে ১২ বছর বয়সী রোজারিও। তবে তাকে মেসির কাছে পৌঁছানোর আগেই ধরে ফেলে নিরাপত্তাকর্মীরা। এ ঘটনা মেসির নজরে আসলে তিনি নিজেই এগিয়ে যান সেদিকে। এসময় সেই ভক্তের সঙ্গে সেলফিও তোলেন। এতে উচ্ছ্বাসে ফেটে পড়েন ১২ বছর বয়সী রোজারিও।
উল্লেখ্য, গত জুলাইয়ে কোপা আমেরিকা খেলতে গিয়ে ব্রাজিলিয়ান দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন মেসি। এমনকি কোপার ফাইনাল ম্যাচে শুধুমাত্র মেসির জন্য আর্জেন্টিনার সমর্থন দিয়েছেন অনেক ব্রাজিলিয়ান সমর্থক। দুই মাস পর আবার ব্রাজিলে খেলতে গিয়ে ভালোবাসার আরেক ঘটনা দেখলেন মেসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status