ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হত্যার হুমকি দিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 11:38 PM

হত্যার হুমকি দিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী গ্রেপ্তার

হত্যার হুমকি দিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় হত্যার হুমকি দিয়ে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গোলাম রব্বানী (৪০) নামে এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে গোলাম রব্বনীকে গ্রেপ্তার করা হয়।

গোলাম রব্বানী উপজেলার রাঙ্গামাটি-দিদারপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে। আজ রোববার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন গোলাম রব্বানী। এ কারণে ওই ছাত্রী তাকে গালিগালাজ করে। এ অবস্থায় গত ৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশে চাচার ঘরে টিভি দেখতে যায়। সেখান থেকে টিভি দেখে রাত ১০টার দিকে বাড়িতে ফেরার সময় রব্বানী ওই ছাত্রীকে কৌশলে তার বাড়িতে ডেকে নেন। এরপর ঘরের ভেতর নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন রব্বানী। এসময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই রব্বানী পালিয়ে যান।

এই ঘটনার পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রব্বানীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে গতকাল শনিবার দুপুরের দিকে রবব্বানী বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। পরে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে রব্বানীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ কারণে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রব্বানী ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status