ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এমন পরাজয় নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 8:07 PM

এমন পরাজয় নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

এমন পরাজয় নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কবারণে ৫২ রানে হেরে যায় বাংলাদেশ।

খেলা শেষে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, নিউজিল্যান্ডকে ১৩০ রানের মধ্যে আটকে রাখার জন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা প্রত্যাশিত মানের ব্যাটিংয়ে করতে পারিনি। টপ টপ অর্ডার এবং মিডল অর্ডার কোনো জায়গায় মান সম্মত ব্যাটিং হয়নি।  আমরা এক থেকে দুইটা পার্টনারশিপ গড়তে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় হেরে গেলেও সিরিজ জয়ে আশাবাদি বাংলাদেশ দলের এ অধিনায়ক বলেন, সিরিজে এখও দুটি ম্যাচ আছে। আমি আশা করি আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব। আমাদের প্রধান টার্গেট সিরিজ জয়।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে স্কোর বোর্ডে ২৩ রান তুলেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এরপর ৫৩ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫২ রানের জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের দুই স্পিনার এজাজ প্যাটেল ও ম্যাককলিনের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status