ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আজ মাঠে নামলেই ‘অন্যরকম সেঞ্চুরি’ করবেন রিয়াদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 3:38 PM

আজ মাঠে নামলেই ‘অন্যরকম সেঞ্চুরি’ করবেন রিয়াদ

আজ মাঠে নামলেই ‘অন্যরকম সেঞ্চুরি’ করবেন রিয়াদ

বাংলাদেশের ক্রিকেটের পার্শ্বনায়ক বলা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। অনেকে বলেন সাইলেন্ট কিলার। এসব তকমার কোনোটাই অত্যুক্তি নয়। চুপি চুপি প্রতিপক্ষকে ঘায়েল করেন তিনি। সব লিয়ে দলের অন্যতম সেরা তারকা তিনি।

আর এভাবেই অনন্য এক রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ দলের ক্ষুদে সংস্করণের অধিনায়ক। আজ রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই সেঞ্চুরি পূরণ করবেন মাহমুদউল্লাহ।

রানের সেঞ্চুরি নয়; ম্যাচসংখ্যায় সেঞ্চুরি হাঁকাবেন তিনি। তাও আবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনবধি ১০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁতে পারেননি কেউ।

আর রোববার মাঠে নামলেই টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলা বিশ্বের অষ্টম ক্রিকেটার হবেন রিয়াদ।

তার আগে এ কীর্তি আছে শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), রোহিত শর্মা (১১১), এউইন মরগান (১০৭), কেভিন ও ব্রায়েন (১০৩), মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলরের (১০২)।

বাংলাদেশের হয়ে ৮৮ ম্যাচ খেলে মাহমুদউল্লাহর পরেই অবস্থান মুশফিকুর রহিমের। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ৮৮ ম্যাচ।

প্রায় ১৪ বছর আগে ২০০৭ সালের এই সেপ্টেম্বর মাসেই কেনিয়ার রাজধানী নাইরোবিতে টি-টোয়েন্টি অভিষেক ঘটে মাহমুদউল্লাহ রিয়াদের।

এখন সব মিলিয়ে ৯৯টি টি-টোয়েন্টিতে ১২০.১৯ স্ট্রাইকরেটে মাহমুদউল্লাহর রান ১৭০২, সর্বোচ্চ ৬৪। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে এর মধ্যে।

আর হাত ঘুরিয়ে উইকেট শিকার করেছেন ৩২টি। ওভার পিছু রান ৭.২৫। তার সেরা বোলিং ফিগার ১৮ রান দিয়ে ৩ উইকেট।  

নিজের ১০০তম নিয়ে কোনো ভাবনা আছে কিনা প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘না, আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য ভালো খেলার। ১০০তম ম্যাচেও সেটাই করার চেষ্টা করব।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status