ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নেশাগ্রস্ত ছেলের হাতে প্রাণ হারালেন বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 3:28 PM

নেশাগ্রস্ত  ছেলের হাতে প্রাণ হারালেন বাবা

নেশাগ্রস্ত ছেলের হাতে প্রাণ হারালেন বাবা

রাজশাহীতে নেশাগ্রস্ত কিশোর ছেলের হাতে প্রাণ হারিয়েছেন মো. জুয়েল (৪২) নামে এক ব্যক্তি।

রোববার বেলা ১১টার দিকে মহানগরীর অচিনতলা মহল্লায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা কিশোর ছেলেটিকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা বেগম জানান, তার ছেলের বয়স ১৭। আগামী জানুয়ারিতে বয়স ১৮ হবে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট এই ছেলেটি মাদকাসক্ত। নেশার টাকার জন্য মাঝে মাঝেই সে বাড়িতে ঝামেলা করত।

মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বাবার কাছে টাকা না পেয়ে রোববার সকালে ছেলেটি তার চাচার কাছে ফোন করে টাকা চাইছিল। কিন্তু চাচাও টাকা দিতে চাননি। তখন মোবাইলেই চাচাকে গালাগাল শুরু করে ছেলেটি। এর প্রতিবাদ করেন বাবা জুয়েল।

এতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি হাতের কাছে থাকা একটি কাঁচি ঢুকিয়ে দেয় বাবার বুকে। এর পর জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ময়নাতদন্ত শেষে জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় হত্যা মামলা হবে। সেই মামলায় ছেলেটিকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status