ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মায়ের সঙ্গে অভিমান করে ছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 3:21 PM

মায়ের সঙ্গে অভিমান করে  ছাত্রীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের সঙ্গে অভিমান করে নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

 চাপড়া ইউনিয়নের সাঁওতা রাজপাড়া গ্রামে রোববার ভোরে মেয়েটি তার মামাবাড়িতে থাকাকালীন এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত রাফিজা খাতুন (২০)  উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা রাজপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাফিজা খাতুন শনিবার কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউট থেকে সন্ধ্যার পর বাড়িতে ফিরলে তার মা বকাবকি করে।এতে তিনি রাগ করে পার্শ্ববর্তী মামারবাড়িতে চলে যায়।

রাতের কোনো এক ভাগে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রোববার ভোড়ে তার মামি তাকে ডাকাডাকি করে ঘর না খুললে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status