ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
২০২৩ সালে বিসিবিকে অস্ট্রেলিয়ার সমান টাকা দিবে আইসিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 3:10 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 September, 2021, 3:30 PM

২০২৩ সালে বিসিবিকে অস্ট্রেলিয়ার সমান টাকা দিবে আইসিসি

২০২৩ সালে বিসিবিকে অস্ট্রেলিয়ার সমান টাকা দিবে আইসিসি

২০২৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া অর্থের পরিমাণ বাড়াবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেক্ষেত্রে আইসিসি থেকে প্রাপ্ত লাভের অংশ অস্ট্রেলিয়ার পাওয়া লভ্যাংশের সমান হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।



সদস্য দেশগুলো আইসিসির উপার্জনের একটি অংশ পেয়ে থাকে। স্পন্সর, টিভি স্বত্ব কিংবা টিকিট বিক্রির অর্থের মত আইসিসির দেওয়া অর্থও বোর্ডগুলোর আয়ের উৎস। যদিও বর্তমান সময়ে আইসিসির কাছ বিসিবির পাওয়া অর্থ নগণ্য।


এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি আরও জানান, ২০২৩ সাল থেকে বাংলাদেশের বোর্ড অস্ট্রেলিয়ার সমান অর্থ পাবে আইসিসির কাছ থেকে।

বর্তমানে বিসিবির ফিক্সড ডিপোজিট ৯০০ কোটি- টাকা, শনিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ‘অনেকেই ভাবেন, বিসিবি এত টাকা কোথায় পায়, এই টাকাগুলো কীসের। আইসিসি যে অনুপাতে টাকা দেয় এখনও আমরা সেই অনুপাতেই টাকা পাই। এই অর্থের পরিমাণ সামনে বৃদ্ধি পাবে। ২০২৩ সাল থেকে আমরা অনেক বেশি অর্থ পাব।’

বর্তমানে বিসিবির আয় অন্য বেশিরভাগ বোর্ডের জন্যই ঈর্ষণীয়। যদিও আইসিসির কাছ থেকে ন্যায্য অর্থ আসছে না বলেই দাবি পাপনের। তিনি জানান, ন্যায্য অর্থের দাবিতে বিসিবি চ্যালেঞ্জও করেছিল আইসিসিকে।

পাপনের ভাষায়, ‘এতদিন যে অনুপাতে আইসিসি আমাদের অর্থ দিয়ে এসেছে এটা ঠিক নয়। ওদের চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু ৮ বছরের চক্রে পড়ে যাওয়ায় পাইনি। ২০২৩ সাল থেকে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া বোর্ডের সমান টাকা পাবে।’

বর্তমানে নিজেদের আয় দিয়েই চলছে বিসিবির কার্যক্রম। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি সরকারের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা ভোগ করছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status