ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 10:14 AM

প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক উপ-সহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওটি সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার। তবে কোথায় বসে তিনি মাদক সেবন করছেন তা জানা যায়নি।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করছেন। পাশে বসে তাকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন এক যুবক। কিন্তু ওই যুবকের চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

এই বিষয়ে সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন। পরে বলেন, ‘সম্পূর্ণ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যে ভিডিওটি করেছে, সে আমার সঙ্গে ভিডিওটি নিয়ে ফোনে কথা বলেছিল। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর দেখা করেনি।’

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন, ‘মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি আমাকে একজন দেখিয়েছে। সে (রহমত ভুইয়া রানা) শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডি সূত্রে জানা যায়, রহমত ভূইয়া রানা এর আগে একটি প্রজেক্টে চাকরি করতেন। চাকরি সরকারি হওয়ার পর এলপিসি জমা না দেওয়ায় তিনি প্রায় সাত বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। পাঁচ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি করলেও তিনি নিয়মিত অফিসে আসেন না। তিনি কোথায় কী করেন তা কেউ সঠিকভাবে জানেন না। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status