ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তালেবানদের বিচার করা নারী বিচারকরা এখন ভয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 10:16 AM

তালেবানদের বিচার করা নারী বিচারকরা এখন ভয়ে

তালেবানদের বিচার করা নারী বিচারকরা এখন ভয়ে

একসময় তালেবানদের বিচার করেছেন তারা। এখন সেই তালেবানদের ভয়েই দেশ ছেড়ে পালাতে চাইছেন তারা। আফগানিস্তান থেকে ইউরোপে পালিয়ে যাওয়ার পর রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ভয়ের কথা জানিয়েছেন তেমনই একজন আফগান নারী বিচারক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বিচারক বলেন, চার বা পাঁচজন তালেবান সদস্য আমার বাড়িতে এসে আমাকে খুঁজতে থাকে। তারা আমার বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করে, এই নারী বিচারক কোথায়? এই ব্যক্তিদের আমি কারাদণ্ড দিয়েছিলাম।

আফগানিস্তানে প্রায় ২৫০ নারী বিচারক রয়েছেন। তাদের আন্তর্জাতিক সহকর্মী ও অধিকারকর্মীরা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহে কিছু নারী বিচারক আফগানিস্তান ছাড়তে সক্ষম হলেও অধিকাংশই পালাতে পারেননি। গত ১৫ আগস্ট কাবুল দখল করে নেয়ার পর তালেবানরা নারীদের অধিকাংশ কাজ থেকে বিরত থাকতে বলেছে।

যদিও কাবুল দখল করে নেয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছিলেন, ইসলামি আইন অনুযায়ী নারীর অধিকার রক্ষা করা হবে। সমাজের গুরুত্বপূর্ণ খাতে কর্মরত নারীদের কাজ করতে বাধা দেয়া হবে না।

এর আগেও বিচার বিভাগে কাজ করা নারীরা বিভিন্ন সময় হামলাকারীদের টার্গেট হয়েছেন। গত জানুয়ারিতে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি নিহত হয়েছিলেন। তখন তালেবানের একজন মুখপাত্র জানিয়েছিলেন, তারা এই হামলার সঙ্গে জড়িত নয়।

দেশছাড়া ওই আফগান বিচারক বলেন, এখন তালেবানরা দেশজুড়ে কারাবন্দিদের ছেড়ে দিয়েছে। তাই ‘নারী বিচারকদের জীবন এখন ঝুঁকির মুখে’। আমি আফগানিস্তানে আমার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা ভয়ে আছে এবং পুরো ভীতিকর সময় পার করছে। তারা জানিয়েছে, তাদের উদ্ধার না করলে তাদের জীবন সরাসরি ঝুঁকিতে পড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status