|
মেসির পিএসজি অভিষেক আজই হচ্ছে
নতুন সময় স্পোর্টস ডেস্ক
|
![]() মেসির পিএসজি অভিষেক আজই হচ্ছে সবকিছু ঠিক থাকলে আজ (রোববার) রাতেই পিএসজির জার্সিতে মাঠে নামবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠে খেলতে যাবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই ম্যাচে মেসিকে দলে রাখার ব্যাপারে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন পিএসজি কোচ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শুধু মেসি নয়, পচেত্তিনোর কাছে প্রশ্ন রাখা হয়েছিল কাইলিয়ান এমবাপে এবং নেইমার জুনিয়রের ব্যাপারেও। সরাসরি কোনো উত্তর দেননি পিএসজি বস। তবে জানিয়েছেন, তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে উইকেন্ডের ম্যাচটিতে। তবে এখনও যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সেটিও বলেছেন পচেত্তিনো, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সবকিছু ভেবে দেখতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব। তারা তিনজনই (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকবে।’ এসময় মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছে পিএসজি কোচ আরও বলেন, ‘সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার। নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।’ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের মাঠে খেলতে নামবে মেসির নতুন দল পিএসজি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই পিএসজিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
