|
দশজনের চেলসিকেও হারাতে পারেনি লিভারপুল
নতুন সময় স্পোর্টস ডেস্ক
|
![]() দশজনের চেলসিকেও হারাতে পারেনি লিভারপুল অবশ্য এই ম্যাচের নায়ক ও খলনায়ক ছিলেন চেলসির রাইট-ব্যাক রিস জেমস। ম্যাচের ২২ মিনিটে তার নেওয়া কর্নার কিক থেকে গোল পায় চেলসি। আর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) গোললাইনের ওপর দাঁড়িয়ে তার করা হ্যান্ডবলে পেনাল্টি পায় লিভারপুল। আর লাল কার্ড দেখেন তিনি। ম্যাচে ফেরে সমতা। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। চেলসি দশজনের দলে পরিণত না হলে হয়তো এই ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ২২ মিনিটেই লিড নেয় চেলসি। এ সময় কর্নার পায় থমাস তুখোলের শিষ্যরা। কর্নার থেকে জেমসের নেওয়া কিক বক্সের মধ্যে লাফিয়ে উঠে ফ্লিক করেন কাই হাভার্টজ। বল জালে আশ্রয় নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের দারুণ একটি আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে গোললাইনের সামনে দাঁড়িয়ে হাতে লাগিয়ে ফেলেন। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির নির্দেশ দেন। আর জেমসকে সরাসরি লাল কার্ড দেখান। যদিও এটা ইচ্ছাকৃত হ্যান্ডবল ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। তবে পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহ গোল করে সমতা ফেরান ম্যাচে। এই সমতা নিয়ে শেষ হয় প্রথার্ধের খেলা। শেষ হয় নির্ধারিত সময়ের খেলাও। এই ড্রয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে চেলসি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তৃতীয় স্থানে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
