|
রোনালদোহীন প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস
নতুন সময় স্পোর্টস ডেস্ক
|
![]() রোনালদোহীন প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচটি খেলতে নেমে ড্রও করতে পারেনি তুরিনোর ওল্ড লেডিরা। সিরি আ'র নবাগত দল এম্পোলির কাছে ০-১ গোলে হেরে গেছে জুভেন্টাস। প্রায় সমানে সমান লড়াই করেই ম্যাচটি জিতে নিয়েছে এম্পোলি। নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ২১ মিনিটের সময় গোল হজম করে জুভেন্টাস। নবাগত এম্পোলিকে এগিয়ে দেন ফরোয়ার্ড লিওনার্দো মানচুসো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আসরে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে এম্পোলি। সিরি আ'র গত আসরটি হতাশাপূর্ণ ছিল জুভেন্টাসের জন্য। দীর্ঘ নয় মৌসুম পর শিরোপা হারায় তারা। জুভেন্টাসকে টপকে গিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান। এবার নতুন মৌসুমের শুরুতে দুই ম্যাচ খেলেও জিততে পারল না ইতালিয়ান ক্লাবটি। লিগে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এম্পোলি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়া লাজিওর অবস্থান শীর্ষে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
