ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
টাকার শোকে মৃত্যু, পাওনাদারের বাড়িতে মরদেহ নিয়ে অবস্থান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 July, 2021, 5:20 PM

টাকার শোকে মৃত্যু, পাওনাদারের বাড়িতে মরদেহ নিয়ে অবস্থান

টাকার শোকে মৃত্যু, পাওনাদারের বাড়িতে মরদেহ নিয়ে অবস্থান

পটুয়াখালীর মহিপুরে দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকার শোক সইতে না পেরে মৃত্যুর অভিযোগে সুনীল চন্দ্র দাস (৪০) নামে এক মৃত ব্যক্তির মরদেহ নিয়ে পাওনাদের বাড়িতে অবস্থান করেছে তার স্বজনরা।

শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টায় আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে পাওনাদার ইউসুফ মুসল্লির বাড়িতে অবস্থান করেন তারা।

বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে সমাধানের আশ্বাসে স্বজনরা মরদেহ সৎকারের উদ্দেশে ফিরিয়ে নিতে বলা হলেও নিহতের স্বজনেরা টাকা না পাওয়া পর্যন্ত সৎকার করবে না।

স্বজনদের অভিযোগ, প্রায় দুই বছর আগে জমি দেওয়ার কথা বলে সুনীল চন্দ্রের কাছ থেকে ১১ লাখ টাকা নেয় স্থানীয় ইউসুফ মুসল্লি। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেওয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয় সে। পরে টাকার শোক সইতে না পেরে শুক্রবার রাতে সুনীল চন্দ্রের মৃত্যু হয়।

এ বিষয়ে ইউসুফ মুসল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত হয়ে সমাধানের আশ্বাস স্বজনদের মরদেহ ফিরিয়ে নিতে বলা হয়েছে। আগে মরদেহের সৎকার করা হোক তারপরে এর সুষ্ঠু বিচার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status