ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রোহিঙ্গা বলায় মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 July, 2021, 5:18 PM

রোহিঙ্গা বলায় মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যা

রোহিঙ্গা বলায় মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যা

দিনাজপুরের হিলিতে রোহিঙ্গা বলায় ইলিয়াস (৩৬) নামের এক মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার মাইক্রোবাস স্ট্যান্ডে সংঘবদ্ধ কয়েকজন যুবক তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) তার মৃত্যু হয়।

ইলিয়াস উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, ইলিয়াস হিলি বন্দর এলাকায় মাইক্রোবাস চালায়। প্রতিদিনের মতোই ঈদের পরের দিন তিনি গ্রামের বাড়ি থেকে হিলিতে যাবার পথে পাশের গ্রামের (বৈগ্রাম) আক্তারুজ্জামানকে মসকরা করে রোহিঙ্গা বলে ডাকায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডে গিয়ে ইলিয়াসকে বেধড়ক পিটিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পরামর্শ দিলেও অর্থঅভাবে তাকে ঢাকায় নিতে পারেনি পরিবার। পরে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার চিকিৎসা করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status