|
শারীরিক সম্পর্কের পর প্রেমিকের বাড়িতে অসুস্থ প্রেমিকা
নতুন সময় প্রতিনিধি
|
|
শারীরিক সম্পর্কের পর প্রেমিকের বাড়িতে অসুস্থ প্রেমিকা প্রেমিকাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত প্রেমিক রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারের পুল্লাহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান সোহান (২২)। কলেজছাত্রী জানান, প্রায় ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক সোহান তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই সোহানকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি সোহান। প্রায় মাস তিনেক হলো শুধু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছেন সোহান। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। শনিবার (১৯ জুন) এ পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই প্রেমিকা। এ সময় প্রেমিকের বাবা-মা ওই কলেজপড়ুয়া মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। তিনি বাড়ি থেকে বের না হওয়ায় তাকে মারধরও করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রোববার (২০ জুন) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই ছাত্রী। প্রেমিকের বাবা শফিকুল ইসলাম বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। এলাকার কিছু কুচক্রিমহল আমাদের ওপর ষড়যন্ত্র করে মানসম্মান ক্ষুণ্ন করতেই ওই মেয়েকে আমার বাড়িতে তুলে দিয়েছে। রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) হোসাইন জানান, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এক মেয়ে তাঁর প্রেমিকের বাড়িতে অনশন করছিলেন। সেখানে প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে নাকি মারধর করলে অসুস্থ হয়ে পড়ে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
