ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
শিশুকে ধর্ষণ প্রচেষ্টা করায় স্বামীকে স্ত্রীর জুতাপেটা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 12:27 PM

শিশুকে ধর্ষণ প্রচেষ্টা করায় স্বামীকে স্ত্রীর জুতাপেটা

শিশুকে ধর্ষণ প্রচেষ্টা করায় স্বামীকে স্ত্রীর জুতাপেটা

আট বছরের শিশুকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ উঠেছে তিন সন্তানের জনক আয়নাল হোসেন (৫৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে গ্রাম্য সালিশে অভিযুক্ত আয়নাল হোসেনকে মাদবরদের উপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে জুতাপেটা করেছে তারই দ্বিতীয় স্ত্রী।

সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডিঙ্গি গ্রামে এমটি ঘটে। অসহায় শিশুটির মা ও বাবা জানান, গত বুধবার দুপুরে শিশুটি ছিল বাড়িতে একা ছিল। এ সুযোগে পাশের বাড়ির আয়নাল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘর থেকে বের হয়ে শিশুটি চিৎকার দিলে জানাজানি হয় এবং মেয়ের কাছ থেকে তারা সব কিছুই জানতে পারেন। শিশুটির মা বাবা আরো জানান, ওই রাতেই পুলিশ এসে সবকিছুই দেখে তারা চলে গেছে। পরদিন বিচারে আয়নাল তার দোষ স্বীকার করেছে। তার স্ত্রী তাকে জুতাপেটা করেছে। এখন চেয়ারম্যান ও গ্রামের মাদবররা যা বিচার করে দিয়েছে তাই মেনে নিয়েছি।

জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, ধর্ষণ প্রচেষ্টার কথা আমি শুনিনি। তবে ওই শিশুটিকে কোলে নেওয়ার অভিযোগে শালিসে ওর স্ত্রী ওকে আমাদের সামনেই জুতাপেটা করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আয়নাল জানান, থানার ওসির সাথে কথা বলে গ্রামের মাদবরগণ বিষয়টি মিমাংশা করে দিয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, ধর্ষণ প্রচেষ্টার বিষয়ে ওরা অভিযোগ দিয়ে পরে অসেনি। তাই মামলা হয়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status